পছন্দের পাত্রের সাথে বিয়ে না হওয়ায় আত্মঘাতী এক যুবতী। ঘটনা উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের আটকোরা গ্রামে। মৃতার নাম দিপালী দেবশর্মা (১৯)। দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত চার মাস আগে দিপালীর বিয়ে ঠিক করা হয় দক্ষিন দিনাজপুরের পাত্র ধোনি দেবশর্মার সাথে। বিয়ে হওয়ার তারিখ ছিল আগামী ১১ ফাল্গুন। বিয়ে ঠিক হওয়ার পর মনমরা হয়ে থাকত দিপালী। বাড়ির কারও সাথেই কথা বলত না তেমন ভাবে। গতকাল রাতে খাওয়া দাওয়ার পর সবাই শুয়ে পড়লে দিপালীও নিজ ঘরে ঘুমোতে যায়। এদিন সকালে দিপালীর মা সুমিত্রা দেবী দরজা খুলে দেখেন গলায় ওড়না জড়ানো অবস্থায় মাটিতে পরে রয়েছে তার মেয়ে। মেয়েকে তৎক্ষনাৎ নিয়ে আসা হয় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করে। ঘরের সিলিং এর বাঁশে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে পরার পর ছিঁড়ে মাটিতে পরে যায় দিপালীর দেহ বলে জানিয়েছেন দিপালীর কাকা নব দেবশর্মা। দিপালীর সাথে অন্য কারোর ভালবাসা রয়েছে বলে সন্দেহ প্রকাশ করে তার কাকা পাশাপাশি এ ব্যপারে ভালবাসার পাত্রকে না পাওয়ায় অন্যত্র বিয়ে ঠিক হওয়ার জন্য দিপালী মেনে নিতে পারেনি। ফলে সে আত্মঘাতী হয়েছে বলে জানান প্রাক্তন প্রধান অমল বর্মন। ঘটনার তদন্তে নেমেছে হেমতাবাদ থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/8tPkSivk9PM
উত্তরদিনাজপুর